অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আশরাফ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহাম্মেদ সোহাগ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা দেবেশ কুমার সিংহ, ভেটেরিনারী সার্জন ডাঃ ইসরাত জেরিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কুহিনুর বেগম, সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা স্কাউটস সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মেদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন উদ্ভাবনীয় প্রজেক্ট নিয়ে ১৪টি স্টল অংশগ্রহন করে। মেলার সমাপনীতে বিজ্ঞান ভিত্তিক কুইজ, উপস্থিত বক্তৃতা, বিজ্ঞান অলিম্পিয়াড, প্রকল্প উপস্থাপন ৪টি ইভেন্টের ৭টি ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।