Logo
শিরোনাম
ফতুল্লায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দেখার কেউ নেই……………………………../রিভার্স ইসদাইরে অপহরণ ও গুম আতংক সাজাপ্রাপ্ত আসামি মজিবুর গ্রেফতার জমি নিয়ে বিরোধের জের বন্দরে খামারে বিষপ্রয়োগ ৬টি হাঁস ও ২টি শালিক পাখি হত্যার অভিযোগ/কিকঅফ আনিসুল ইসলাম সানি’র শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন ডিবি পরিচয়ে দাপায় ছিনতাই নারীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ/কিকঅফ কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করছি………………………………স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে বাণিজ্য উপদেষ্টা এফটিএ দু’দেশের বাণিজ্য ভলিউম বাড়াবে মুন্সিগঞ্জের আলুর মাঠে উৎসবের আমেজ ফাজিলপুরে দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী/রিভার্স খালেদা জিয়া সুস্থ হলে সবার মঙ্গল
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে  বিএনপি নেতা আজাদের খাদ্য সামগ্রী বিতরণ

আড়াইহাজারে  বিএনপি নেতা আজাদের খাদ্য সামগ্রী বিতরণ

দেশের আলো নিউজঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আড়াইহাজারের দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ।

বুধবার ( ১ এপ্রিল ) দুপুরে  আড়াইহাজার উপজেলার থানার মোড়ে জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায় দিনমজুর মানুষের মাঝে চাল, ডাল, আলুসহ খাদ্য সামগ্রী ও সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন তিনি ।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক আড়াইহাজার অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো ।

এ সময়ে আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান আব্দু, সহ যুব বিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ, আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া,      আড়াইহাজার থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক খাজা মইনুদ্দিন, আড়াইহাজার পৌর যুবদলের আহ্বায়ক কবির হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ ,যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা মোবারক হোসাইন, মীর মেহেদী হাসান !


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com