Logo
শিরোনাম
ফতুল্লায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দেখার কেউ নেই……………………………../রিভার্স ইসদাইরে অপহরণ ও গুম আতংক সাজাপ্রাপ্ত আসামি মজিবুর গ্রেফতার জমি নিয়ে বিরোধের জের বন্দরে খামারে বিষপ্রয়োগ ৬টি হাঁস ও ২টি শালিক পাখি হত্যার অভিযোগ/কিকঅফ আনিসুল ইসলাম সানি’র শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন ডিবি পরিচয়ে দাপায় ছিনতাই নারীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ/কিকঅফ কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করছি………………………………স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে বাণিজ্য উপদেষ্টা এফটিএ দু’দেশের বাণিজ্য ভলিউম বাড়াবে মুন্সিগঞ্জের আলুর মাঠে উৎসবের আমেজ ফাজিলপুরে দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী/রিভার্স খালেদা জিয়া সুস্থ হলে সবার মঙ্গল
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে করোনাভাইরাসে আক্রান্ত নারীকে আইসোলেশন সেন্টারে প্রেরণ

আড়াইহাজারে করোনাভাইরাসে আক্রান্ত নারীকে আইসোলেশন সেন্টারে প্রেরণ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে করোনাভাইরাস আক্রান্ত মাকসুদা বেগম (৩০) কে আজ বুধবার বিকাল ৪টায় ঢাকার আইসোলেশন সেন্টারে প্রেরণ করা হয়েছে। একই সাথে তার বসবাসের বাড়িটি লকডাউন করে দেয়া হয়েছে। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. সায়মা ইসলাম ইভা মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই নারীর দেহে করোনা সংক্রমণের বিষয়টি জানানো হয়। ডা. ইভা বলেন, করোনা আক্রান্ত রোগী ও তার পরিবারের সদস্যদের বসবাসের বাড়িটি লকডাউন করে দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ঢাকায় আইসোলেশন সেন্টারে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাকসুদা বেগম নারায়ণগঞ্জ জেলার বন্দরের নবীগঞ্জ থেকে বাবার বাড়িতে ফিরে আসেন। এক পর্যায়ে তার শীরিরে সর্দি, কাশি ও জ্বর উপসর্গ দেখা দেয়। পরে ৬ এপ্রিল শ্যাপল সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়ছিল। তার শরীরে করোনাভাইরাস উপস্থিত শনাক্ত করা হয়। ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য জসিমউদ্দিন বলেন, করোনা আক্রান্ত নারী দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকার নান্নু মিয়ার মেয়ে। স্বামী পরিত্যক্তা এই নারী বন্দর নবীগগঞ্জ এলাকায় বাসা বাড়িতে কাজ করতেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com