Logo
শিরোনাম
ফতুল্লায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দেখার কেউ নেই……………………………../রিভার্স ইসদাইরে অপহরণ ও গুম আতংক সাজাপ্রাপ্ত আসামি মজিবুর গ্রেফতার জমি নিয়ে বিরোধের জের বন্দরে খামারে বিষপ্রয়োগ ৬টি হাঁস ও ২টি শালিক পাখি হত্যার অভিযোগ/কিকঅফ আনিসুল ইসলাম সানি’র শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন ডিবি পরিচয়ে দাপায় ছিনতাই নারীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ/কিকঅফ কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করছি………………………………স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে বাণিজ্য উপদেষ্টা এফটিএ দু’দেশের বাণিজ্য ভলিউম বাড়াবে মুন্সিগঞ্জের আলুর মাঠে উৎসবের আমেজ ফাজিলপুরে দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী/রিভার্স খালেদা জিয়া সুস্থ হলে সবার মঙ্গল
HEL [tta_listen_btn]

বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ২০৫ জন বন্দির মুক্তির তালিকা প্রেরণ করেছে নারায়ণগঞ্জ জেলা কারাগার

বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ২০৫ জন বন্দির মুক্তির তালিকা প্রেরণ করেছে নারায়ণগঞ্জ জেলা কারাগার

 

দেশের আলো নিউজ:

 করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ২০৫ জন বন্দির মুক্তির তালিকা প্রেরণ করেছে নারায়ণগঞ্জ জেলা কারাগার। শুক্রবার (১০ এপ্রিল)  জেল সুপার সুভাষ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, দীর্ঘ মেয়াদী সাজাপ্রাপ্ত আসামীসহ ছোটখাটো অপরাধ ও অধিক বয়স্ক (অচলাবস্থায় রয়েছেন) কয়েদি যারা রয়েছেন মূলত তাদের নিয়েই ২০৫ জনের এ তালিকা করা হয়েছে।

 

২০৫ জন কয়েদির মধ্যে দীর্ঘ মেয়াদী অর্থাৎ যারা ২০ বছর সাজাভোগ করেছেন এমন সংখ্যা ৫ জন। এছাড়া ৬ মাস পর্যন্ত সাজাপ্রাপ্ত ৭২ জন, ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সাজাপ্রাপ্ত ২৫ এবং লঘু অপরাধে অর্থাৎ বিচারাধীন রয়েছে এমন আসামীর সংখ্যা ১০৩ জন।

তিনি জানান, করোনাভাইরাসের  প্রাদুর্ভাব দেশে শুরু হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ জেলার কারাগারকে একটি তালিকা  তৈরীর নির্দেশ দেয়। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা একটি তালিকা তৈরী করেছি। তালিকাটি ইতিমধ্যেই কর্তৃপক্ষের কাছে  পাঠানো হয়েছে।

 

এই তালিকা থেকে বিবেচনা করে সরকার কর্তৃক যাদের মুক্তি দেওয়ার নির্দেশনা দেওয়া হবে তারাই মুক্তি পাবে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা কারাগারে ৩০০ জন ধারণ ক্ষমতার সম্পূর্ণ কারাগারে বর্তমানে প্রায় দীর্ঘমেয়াদী,লঘু অপরাধপ্রাপ্ত সহ বিভিন্ন অপরাধের ১৮০০ আসামী জন রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com