Logo
শিরোনাম
ফতুল্লায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দেখার কেউ নেই……………………………../রিভার্স ইসদাইরে অপহরণ ও গুম আতংক সাজাপ্রাপ্ত আসামি মজিবুর গ্রেফতার জমি নিয়ে বিরোধের জের বন্দরে খামারে বিষপ্রয়োগ ৬টি হাঁস ও ২টি শালিক পাখি হত্যার অভিযোগ/কিকঅফ আনিসুল ইসলাম সানি’র শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন ডিবি পরিচয়ে দাপায় ছিনতাই নারীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ/কিকঅফ কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করছি………………………………স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে বাণিজ্য উপদেষ্টা এফটিএ দু’দেশের বাণিজ্য ভলিউম বাড়াবে মুন্সিগঞ্জের আলুর মাঠে উৎসবের আমেজ ফাজিলপুরে দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী/রিভার্স খালেদা জিয়া সুস্থ হলে সবার মঙ্গল
HEL [tta_listen_btn]

করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ শহরে আরেকজনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ শহরে আরেকজনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার (দৈনিক দেশের আলো) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দেওভোগ পাক্কা রোডের খানকা গলির বাসিন্দা মনির হোসেন (৬৫) নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি পেশায় প্রাইভেটকার চালক ছিলেন।  রোববার দুপুরে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা।

 

তিনি জানান, গত ১৫ দিন ধরে ওই ব্যক্তি জ¦রে ভুগছিলেন। পপুলার হাসপাতালে ডাক্তার দেখানোর পর ওষুধপত্র খেয়ে তিনি তিনদিন ভালো ছিলেন। এরপর ভিক্টোরিয়া বন্ধ থাকায় তিনি শ্বাসকষ্ট নিয়ে খানপুর হাসপাতালে ডাক্তার দেখান। সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখান থেকে কুয়েত মৈত্রী হাসপাতালে গেলে নমুনা পরীক্ষায় তাঁর কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। সেখানেই চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তাকে ঢাকার খিলগাও তালতলা কবরস্থানে দাফন করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com