Logo
শিরোনাম
ফতুল্লায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দেখার কেউ নেই……………………………../রিভার্স ইসদাইরে অপহরণ ও গুম আতংক সাজাপ্রাপ্ত আসামি মজিবুর গ্রেফতার জমি নিয়ে বিরোধের জের বন্দরে খামারে বিষপ্রয়োগ ৬টি হাঁস ও ২টি শালিক পাখি হত্যার অভিযোগ/কিকঅফ আনিসুল ইসলাম সানি’র শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন ডিবি পরিচয়ে দাপায় ছিনতাই নারীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ/কিকঅফ কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করছি………………………………স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে বাণিজ্য উপদেষ্টা এফটিএ দু’দেশের বাণিজ্য ভলিউম বাড়াবে মুন্সিগঞ্জের আলুর মাঠে উৎসবের আমেজ ফাজিলপুরে দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী/রিভার্স খালেদা জিয়া সুস্থ হলে সবার মঙ্গল
HEL [tta_listen_btn]

করোনা ভাইরাস প্রতিরোধ জনসচেতনতায় কালিয়ায় পুলিশের প্রচারাভিযান

করোনা ভাইরাস প্রতিরোধ জনসচেতনতায় কালিয়ায় পুলিশের প্রচারাভিযান

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ চলমান মহামারী করোনা ভাইরাস(কোভিড-১৯) এর প্রাদুর্ভাবে সারা দেশের মত নড়াইল জেলাতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগি সনাক্ত হয়েছে। এ সকল করোনা রোগীর বেশিরভাগ স্বাস্থ্য কর্মী এবং ডাক্তার। এছাড়া ও নড়াইল জেলা প্রশাসক এর ব্যাক্তিগত সহকারী ও করোনায় আক্রান্ত হয়েছে। আজ থেকে করোনা ভাইরাস মোকাবেলায় নড়াইল জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক আঞ্জুমান আরা লকডাউন এর আদেশ দেন। এদিকে লকডাউন সোচ্চার কালিয়া- নড়াগাতি থানা পুলিশ। নড়াইল জেলা লকডাউন ঘোষনার প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২৮ই এপ্রিল) সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রিপন চন্দ্র সরকার, এবং কালিয়া থানার। অফিসার ইনচার্জ, মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে কালিয়া থানার একদল চৌকস পুলিশ কালিয়ার বিভিন্ন বাজার এবং প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে করোনা ভাইরাস রোধে প্রচারণা চালান। এ অভিযান নিয়ে সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রিপন চন্দ্র সরকার বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে এবং সামাজিক দূরত্ব বজায় রাখা, বাজার মনিটরিং ও জনসচেতনতায় কালিয়া ও নড়াগাতি থানা পুলিশ নিরলস ভাবে কাজ করছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com