Logo
শিরোনাম
ফতুল্লায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দেখার কেউ নেই……………………………../রিভার্স ইসদাইরে অপহরণ ও গুম আতংক সাজাপ্রাপ্ত আসামি মজিবুর গ্রেফতার জমি নিয়ে বিরোধের জের বন্দরে খামারে বিষপ্রয়োগ ৬টি হাঁস ও ২টি শালিক পাখি হত্যার অভিযোগ/কিকঅফ আনিসুল ইসলাম সানি’র শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন ডিবি পরিচয়ে দাপায় ছিনতাই নারীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ/কিকঅফ কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করছি………………………………স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে বাণিজ্য উপদেষ্টা এফটিএ দু’দেশের বাণিজ্য ভলিউম বাড়াবে মুন্সিগঞ্জের আলুর মাঠে উৎসবের আমেজ ফাজিলপুরে দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী/রিভার্স খালেদা জিয়া সুস্থ হলে সবার মঙ্গল
HEL [tta_listen_btn]

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ

রূপগঞ্জ সংবাদদাতা:
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার(৫/৬/২০২০) সকালে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি দুলাল হোসেনের নিজস্ব অর্থায়নে পূর্বাচল উপ- শহরের পরশী হারারবাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৫০টি দুস্থ্য পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ- সভাপতি রাসেল ভুইয়া, দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল হক মানিক, বিএনপির নেতা সালামত, আল-মামুন, ছাত্রদল নেতা রোমান, রাসেল সহ
রূপগঞ্জ থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি দুলাল হোসেন বলেন, জিয়াউর রহমান ছিলেন স্পষ্টবাদী ও      দেশের উন্নয়নকামী নেতা। তিনি দেশ ও জনগণের কথা ভাবতেন। দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করতেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে এবং ভবিষ্যতেও থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com