নিজস্ব সংবাদদাতা :
নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়ায় লেক থেকে অজ্ঞাত (৫০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) সকালে লেকের লাশটি ভাসতে দেখে এলাকাবাশি খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে। সদর মডেল থানার এস আই মোবারক জানিয়েছেন, সকাল ১০টার দিকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অসুস্থ্যতার কারনে পানিতে পরে তার মৃত্যু হতে পারে। বৃদ্ধের শরীরে কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যাকান্ড না মৃত্যু। অজ্ঞাত বৃদ্ধের পরনে ছিল চেক সার্ট ও চেক লুঙ্গি। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।