Logo
HEL [tta_listen_btn]

রূপগঞ্জে এক ঘুষিতে যুবকের মৃত্যু

রূপগঞ্জে এক ঘুষিতে যুবকের মৃত্যু

রূপগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলায় এক ঘুষিতে তানভীর (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোবাবর (১৬ আগস্ট) রাত ৮টায় ঢাকা সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকার ডায়নামিক স্টিল মিলের ম্যাসে এ ঘটনা ঘটে। নিহত তানভীর (২২) নোয়াখালী জেলার বেগমগঞ্জ এলাকার মোহাম্মাদ আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত রাজিবকে গ্রেফতার করেছে পুলিশ। রাজিব (১৮) নোয়াখালী জেলার সোতারাম এলাকার শাহ আলমের ছেলে। তারা উভয়ে ডায়নামিক স্টিল মিলের চাকুরী করতেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার রাত ৮টার দিকে ম্যাসে ভাত খাবার নিয়ে রাজিব ও তানভীরের মধ্যে কথা কাটাকাটি হওয়া। বাকবিতন্ডার এক পর্যায় হটাৎ রাজিব তানভীরের তলপেটে ঘুষি মারলে তানভীর মাটি লুটিয়ে পড়ে। এসময় রাজিবসহ অন্য সহযোগিরা তাকে গুরুত্বর আহত অবস্থায় কর্ণগোপ এলাকার ইউএস বাংলা হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তানভীরের মৃত ঘোষণা করেন। পরে মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতাল যায় এবং সেখান থেকে তানভীরের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে অভিযুক্ত রাজিবকে গ্রেফতার করে। এ বিষয়ে ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর মো. আমিনুল ইসলাম জানান, তানভীরের মরাদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে এবং অভিযুক্ত রাজিবকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com