Logo
HEL [tta_listen_btn]

জেলা যুবদল সভাপতি-সেক্রেটারির বললেন যোগ্য নেতৃত্বের জন্য প্রয়োজনে আমরা বাড়ি বাড়ি যাবো

জেলা যুবদল সভাপতি-সেক্রেটারির বললেন যোগ্য নেতৃত্বের জন্য প্রয়োজনে আমরা বাড়ি বাড়ি যাবো

ভ্রাম্যমান সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের কাছে বন্দর উপজেলা যুবদলের সদস্য ফরম জমা দিলেন আহবায়ক প্রার্থী মহিউদ্দিন শিশির। বুধবার (১৯ আগষ্ট) সন্ধ্যায় রূপগঞ্জ ৩০০ ফিট এলাকায় গোলাম ফারুক খোকনের নিজস্ব রিসোর্টে এ সদস্য ফরম জমা দেন তিনি। এ সময় তারা বলেন যুবদলের প্রত্যেকটি ইউনিট কমিটি আমরা যোগ্য নেতৃত্বের হাতে তুলে দিতে চাই। আর যোগ্য নেতৃত্ব বের করতে হলে যদি নেতাকর্মীদের বাড়ি বাড়ি যেতে হয়, তাও আমরা প্রস্তুত আছি। যে কোন কিছুর মূল্যে আমরা যোগ্য নেতৃত্বের হাতেই যুবদলের কমিটি গুলো দিতে চাই। এসময় জেলা যুবদলের সভাপতি ও সাধারন সম্পাদককে মহিউদ্দিন শিশির বলেন, ভাই আমি বন্দর থানা ছাত্রদলের সাবেক প্রেসিডেন্ট ছিলাম। আমি দলের দুঃসময়ে ধানের শীষের প্রতীক নিয়ে দুই দুইবার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন করি। এবং দুইবারই অল্পকিছু ভোটের ব্যবধানে দ্বিতীয় স্থান লাভ করি। বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয় হই। এরপরও যদি আমার চেয়ে কেউ যোগ্য থাকে, তাহলে তার কাছে বন্দর উপজেলা যুবদলের দায়িত্ব তুলে নেন। কথা দিচ্ছি আমি তাকে বা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমাকে যদি যোগ্য মনে করেন, তাহলে উপজেলা যুবদলের দায়িত্ব আমার কাছে তুলে দিন। আমি আপনাকে আবাও কথা দিচ্ছি আপনাদের দেয়া এ কমিটিকে একটি শক্তিশালী ইউনিটে পরিনত করবো, ইনশাআল্লাহ্। এসময় রিসোর্টে জেলা যুবদল সভাপতি-সেক্রেটারির সাথে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শহিদুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক চয়ন। এছাড়াও শিশিরের সাথে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহ,বন্দর উপজেলা যুবদল নেতা আব্দুর রহিম, মোঃ রাসেল,আব্দুল আল মামুন, আনাল খান আলমগীর কবির বাবু ও মোহাম্মদ সোহেল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com