Logo
HEL [tta_listen_btn]

ভয় দেখিয়ে জবানবন্দি আদায় করার অভিযোগে  স্বজনদের মানববন্ধন

ভয় দেখিয়ে জবানবন্দি আদায় করার অভিযোগে  স্বজনদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা:
স্কুলছাত্রী জিসা মনির কথিত ধর্ষণ ও হত্যা মামলা প্রত্যাহার করে আসামিদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন আসামিপক্ষের স্বজনরা। এ দাবিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা আদালত প্রাঙ্গনে মানববন্ধন করেছেন তারা। স্বজনদের অভিযোগ, জিসা মনি অপহরন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই (প্রত্যাহার) শামীম আল মামুন ক্রসফায়ারের ভয় দেখিয়ে আসামিদের দিয়ে মিথ্যা জবানবন্দি আদায় করেছেন। জিসা মনি ফিরে আসার পর বাদীপক্ষ মামলা তুলে নেওয়ার কথা বললেও পুলিশের কথায় তারা মামলা তুলে নেননি। অতি সত্ত¡র মামলা তুলে নেওয়ার দাবি জানান আসামির স্বজনরা। গ্রেপ্তার আসামি নৌকার মাঝি খলিলের স্ত্রী শারমিন আক্তার বলেন, বিনা দোষে আমার স্বামী জেল খাটতেছে। জিসারে তো পাওয়া গেছে, তারপরও কেন তাগোরে আটকাইয়া রাখছে? এই মামলা তুলে নেয়ার দাবি জানাই। আরেক আসামি আব্দুল্লাহর বাবা আমজাদ হোসেন বলেন, আমার ছেলের বয়স কম। মাইরের চোটে পুলিশ যা কইছে তাই জবানবন্দি দিছে। কাউরে মাইরা ফেললে সে আবার ফেরত আসে কেমনে? মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহর মা শিউলী বেগম, রকিবের বোন জামাই আতাউর রহমানসহ আসামিদের স্বজন ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com