বন্দর সংবাদদাতা
বন্দরে ডোবা থেকে সোনারগাঁয়ের বৃদ্ধ আব্দুল ওহাব (৫৫) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ফুলহরের ডোবা থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত বৃদ্ধ আব্দুল ওহাব মিয়া সোনারগাঁ উপজেলার ললাটি এলাকারমৃত সাহাজ উদ্দিন মিয়ার ছেলে। এ ব্যাপারে ধামগড় ফাঁড়ির ইনচার্জ(পুলিশ পরিদর্শক) মাসুদ রানা জানায়, শুক্রবার দুপুরে স্থানীয় এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মদনপুর ফুলহর এলাকার এক ডোবায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়এলাকাবাসী। সংবাদের প্রেক্ষিতে পুলিশ দ্রæত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহতের মাথায় ও গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।