Logo
HEL [tta_listen_btn]

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন  এসপি জিএম রাসেলের কৃতিত্ব

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন  এসপি জিএম রাসেলের কৃতিত্ব

নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন (বিপিএসএ) এর নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।চলতি বছরের ১৫ জানুয়ারি এই কমিটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু প্রায় এক মাস পর ১শ’ ৫১ জনকে সদস্য করে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এবারের কমিটিতে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম এবং ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ১শ’ ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য, ৭ জানুয়ারি মনিরুল ইসলাম এবং আসাদুজ্জামান সাধারণ সম্পাদক হিসেবে পুননির্বাচিত হন। বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন পুলিশ ক্যাডার সার্ভিসের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। পেশাগত উৎকর্ষ আনয়নে ও সমস্যার সমাধানে এই এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com