Logo
HEL [tta_listen_btn]

দৌলতমেম্বার হত্যামামলা…..এজাহারভুক্ত আসামী লুৎফর গ্রেফতার

দৌলতমেম্বার হত্যামামলা…..এজাহারভুক্ত আসামী লুৎফর গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা
সদর উপজেলার গোগনগর ইউনিয়নের আলোচিত দৌলত মেম্বার হত্যা মামলার আসামী লুৎফররহমান(৫৩) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চর সৈয়দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী লুৎফর নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের চর সৈয়দপুরের মুল্লুক চাঁন সরদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে সদর মডেল থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক খোকন, সহকারি উপ-পরিদর্শক উৎসবের নেতৃত্বে গোগনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি দৌলত হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত ১৫নং আসামী লুৎফর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সদর মডেল থানায় অফিসার ইনচার্জ আনিচুর রহমান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক ইউপি সদস্য দৌলত হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী লুৎফরকে গ্রেফতার করা হয়। হত্যা মামলায় তাকে আদালতে প্রেরণ করা হবে। উল্লেখ্য, ২০২২ সালের ২৬ জুন রাতে গোগনগর ইউপির সাবেক সদস্য দৌলত হোসেন মেম্বার ওষুধ কিনতে সিএনজিযোগে চরসৈয়দপুর এলাকায় যাবার পথে পূর্ব শত্রæতার জের ধরে তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে স্বজনরা দৌলত মেম্বারকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পাঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দৌলত মেম্বারকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দৌলত মেম্বারের স্ত্রী মমতাজ বেগম বাদি হয়ে ২৭ জুন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় গোগনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার রুবেল আহমেদসহ ইমরান, রানা, হিমেল, শাওন, আমিরসহ ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়ের পর সেলিম নামে এক আসামীকে পুলিশ গ্রেফতার করতে পারলেও বাকি আসামীরা পলাতক ছিলেন। পরে ২৭ জুলাই উচ্চআদালত থেকে মামলার প্রধান আসামীসহ বাকি আসামীরা ৪ সপ্তাহের জন্য জামিন নেয়। পরবর্তীতে মামলার সুষ্ঠু তদন্ত জন্য আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিআইবি) নারায়ণগঞ্জকে হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com