ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জ ৯৫ ফাউন্ডেশনের উদ্যোগে শহরের মাসদাইরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মার্চ) এনসিসির ১৩নং ওয়ার্ড কার্যালয় প্রাঙ্গণেসকাল ৮টা হতে দুপুর ১টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
সকালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, করোনাযোদ্ধা এনসিসি ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। বিনামূল্যে রোগী দেখেন নারায়ণগঞ্জ ৯৫ ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক মেডিসিন, ডায়াবেটিস, থাইরয়েড এবং হরমোন বিশেষজ্ঞ ডা. মো. ফারুক হোসেন। এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে নতুন ও পুরান রোগীদের ডায়াবেটিস, রক্তচাপ (প্রেসার) পরিমাপ, চিকিৎসা ও পরামর্শ দেয়া হয়। বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন, অপটিমেট্রিকস শহীদুল ইসলাম রাসেল। ক্যাম্পে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন টিম খোরশেদ। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৯৫ ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর শরীফ সুমন, আশরাফুল ইসলাম টুকু, নবীন সিদ্দিকী, ফারজানা ফেরদৌস, শাওন আক্তার, এড. শরীফুল ইসলাম শিপলু, হাফিজ সরকার, হানিফ আহাম্মেদ, কামাল হোসেন কালিম, রাশেদ রেজা, রশিদুল ইসলাম রশো, মোক্তার হোসেন, রাশেদুল ইসলাম রাসেল, সুমন সাহা, আনোয়ার হোসেন, ফয়েজ আহমেদ, জয় প্রমুখ। কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, নারায়ণগঞ্জ ৯৫ ফাউন্ডেশনের উদ্যোগে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় যে উদ্যোগ নেয়া হয়েছে এটা প্রশংসার দাবি রাখে। আমি আশা করবো তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।