ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লার দাপায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ৩টি ক্রোকারিজের দোকান ও দু’টি সিরামিকের গোডাউনের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার (১২ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর হক রোলিং মিলস এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বিসিক ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। মালিক পক্ষের দাবি অগ্নিকান্ডের ঘটনায় তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিসিক ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন মিয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে বিসিক ফায়ার স্টেশনের দুু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কোন হতাহত হয়নি। তবে ২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।