নিজস্ব সংবাদদাতা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার চারারগোপ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। সেলিমুজ্জামান জানান, বাজার পরিদর্শনকালে নারায়গঞ্জ শহরের চারারগোপ এলাকায় মেসার্স মালেক বাণিজ্যালয়কে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে এবং কয়েকটি দোকানকে সতর্ক করা হয়। তিনি আরো জানান, পবিত্র রমজান মাসে কেউ বাজার সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করলে এবং অবৈধভাবে মজুদ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।