Logo
HEL [tta_listen_btn]

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫০

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৬ জুন) সকাল ৬টা থেকে বুধবার (৭ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৮শ’ ২৮ পিস ইয়াবা, ১৩ কেজি ৯শ’ ৫০ গ্রাম গাঁজা, ১শ’ পুরিয়া হেরোইন ও ২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com