Logo
শিরোনাম
ফতুল্লায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দেখার কেউ নেই……………………………../রিভার্স ইসদাইরে অপহরণ ও গুম আতংক সাজাপ্রাপ্ত আসামি মজিবুর গ্রেফতার জমি নিয়ে বিরোধের জের বন্দরে খামারে বিষপ্রয়োগ ৬টি হাঁস ও ২টি শালিক পাখি হত্যার অভিযোগ/কিকঅফ আনিসুল ইসলাম সানি’র শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন ডিবি পরিচয়ে দাপায় ছিনতাই নারীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ/কিকঅফ কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করছি………………………………স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে বাণিজ্য উপদেষ্টা এফটিএ দু’দেশের বাণিজ্য ভলিউম বাড়াবে মুন্সিগঞ্জের আলুর মাঠে উৎসবের আমেজ ফাজিলপুরে দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী/রিভার্স খালেদা জিয়া সুস্থ হলে সবার মঙ্গল
HEL [tta_listen_btn]

অবশেষে অবমুক্ত আ’লীগ কার্যালয়

নারায়ণগঞ্জে কমিটি নিয়ে ক্ষোভের জেরে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে তালা দেয়া হয়। ৪৮ ঘন্টা পর সেই তালা খুলে কার্যালয়ে প্রবেশ করেছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা। রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কার্যালয়ে তালা খুলে প্রবেশ করেন নেতাকর্মীরা। এরআগে ৪৮ ঘন্টায় সেখানে উপস্থিত হননি মহানগর আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন ও তার অনুসারিরা।
জানা যায়, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের ২নং রেলগেট এলাকায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে তালা লাগিয়ে দেন পদবঞ্চিতরা। একইসঙ্গে সেদিন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাব্বির আহমেদ সাগরের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কার্যালয়ে এসে তালা লাগিয়ে দেন। এসময় তারা ঘোষিত ওয়ার্ড কমিটি ভুয়া ও সেখানে যোগ্যদের বঞ্চিত করা হয়েছে বলে দাবি করা হয়। পরে নেতাকর্মীরা সভাপতি আনোয়ার হোসেনের বিরুদ্ধে স্লোগান দেন এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
এদিকে রোববার বিকেলে তালা খোলার পর জানতে চাইলে সাব্বির আহমেদ সাগর বলেন, উপরের নির্দেশে ও আশ্বাসে তালা খুলে দেয়া হয়েছে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি রাতে মহানগর আওয়ামী লীগের ১৭টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়। সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা মহানগর আওয়ামী লীগের ১১ থেকে ২৭ ননং ওয়ার্ডের কমিটি ঘোষণা করেন। এরপর থেকে বিভিন্ন ওয়ার্ডে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com