Logo
শিরোনাম
ফতুল্লায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দেখার কেউ নেই……………………………../রিভার্স ইসদাইরে অপহরণ ও গুম আতংক সাজাপ্রাপ্ত আসামি মজিবুর গ্রেফতার জমি নিয়ে বিরোধের জের বন্দরে খামারে বিষপ্রয়োগ ৬টি হাঁস ও ২টি শালিক পাখি হত্যার অভিযোগ/কিকঅফ আনিসুল ইসলাম সানি’র শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন ডিবি পরিচয়ে দাপায় ছিনতাই নারীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ/কিকঅফ কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করছি………………………………স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে বাণিজ্য উপদেষ্টা এফটিএ দু’দেশের বাণিজ্য ভলিউম বাড়াবে মুন্সিগঞ্জের আলুর মাঠে উৎসবের আমেজ ফাজিলপুরে দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী/রিভার্স খালেদা জিয়া সুস্থ হলে সবার মঙ্গল
HEL [tta_listen_btn]

ফতুল্লায় তুলা কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

ফতুল্লায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় একটি তুলা কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ মার্চ) ফতুল্লা পূর্ব দেলপাড়া এলাকার শফিক মিয়ার গেঞ্জির কাপড়ের জুট থেকে তৈরি করা তুলার কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় মুহুর্তের মধ্যে জুট তুলাসহ পুরো কারখানা পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানায়, শফিক মিয়া নামে এক ব্যক্তিসহ কয়েকজন মিলে এই তুলার কারখানাটি পরিচালনা করতেন। কারখানাটিতে গেঞ্জির কাপড়ের জুট থেকে মেশিনের মাধ্যমে সুতা তৈরি করা হতো। এদিন কারখানার একটি মেশিন মেরামত করার সময় ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ গিয়ে জুট ও তুলায় পড়ে। ফলে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরমধ্যে কারখানায় থাকা তুলা পুড়ে ছাই হয়ে যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে জানতে পেরেছি, মেশিন মেরামত করার সময় ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com