Logo
শিরোনাম
ফতুল্লায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দেখার কেউ নেই……………………………../রিভার্স ইসদাইরে অপহরণ ও গুম আতংক সাজাপ্রাপ্ত আসামি মজিবুর গ্রেফতার জমি নিয়ে বিরোধের জের বন্দরে খামারে বিষপ্রয়োগ ৬টি হাঁস ও ২টি শালিক পাখি হত্যার অভিযোগ/কিকঅফ আনিসুল ইসলাম সানি’র শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন ডিবি পরিচয়ে দাপায় ছিনতাই নারীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ/কিকঅফ কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করছি………………………………স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে বাণিজ্য উপদেষ্টা এফটিএ দু’দেশের বাণিজ্য ভলিউম বাড়াবে মুন্সিগঞ্জের আলুর মাঠে উৎসবের আমেজ ফাজিলপুরে দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী/রিভার্স খালেদা জিয়া সুস্থ হলে সবার মঙ্গল
HEL [tta_listen_btn]

নিয়ন্ত্রণ হারিয়ে বাস লেকের পানিতে

সিদ্ধিরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে পড়ে গেছে পোশাক শ্রমিকদের বহনকারী একটি বাস। এতে বাসের চালক ও হেলপার আহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টায় আদমজী ফায়ার সার্ভিস অফিসের সামনে সিদ্ধিরগঞ্জ লেকে এ দুর্ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। আহত অবস্থায় ওই বাসের চালক-হেলপারকে উদ্ধার করা হয়েছে। আহতরা হলো, জাহাঙ্গীর (৫০) ও আমানুল্লাহ (৪৩)।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, নিট কনসার্ণ গার্মেন্টসের একটি বাস শ্রমিকদের নামিয়ে চিটাগাং রোড থেকে আদমজীর দিকে যাচ্ছিলো। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি লেকে পড়ে যায়। খবর পাওয়া মাত্রই আমাদের দু’টি ইউনিট ঘটনাস্থলে যায়। কিছুক্ষণের মধ্যেই চালক ও হেলপারকে উদ্ধার করে আলিফ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাদের সেখানে ভর্তি করা হয়েছে। বাসটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি, চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com