Logo
শিরোনাম
ফতুল্লায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দেখার কেউ নেই……………………………../রিভার্স ইসদাইরে অপহরণ ও গুম আতংক সাজাপ্রাপ্ত আসামি মজিবুর গ্রেফতার জমি নিয়ে বিরোধের জের বন্দরে খামারে বিষপ্রয়োগ ৬টি হাঁস ও ২টি শালিক পাখি হত্যার অভিযোগ/কিকঅফ আনিসুল ইসলাম সানি’র শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন ডিবি পরিচয়ে দাপায় ছিনতাই নারীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ/কিকঅফ কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করছি………………………………স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে বাণিজ্য উপদেষ্টা এফটিএ দু’দেশের বাণিজ্য ভলিউম বাড়াবে মুন্সিগঞ্জের আলুর মাঠে উৎসবের আমেজ ফাজিলপুরে দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী/রিভার্স খালেদা জিয়া সুস্থ হলে সবার মঙ্গল
HEL [tta_listen_btn]

বন্দরে ভাঙ্গারির বস্তায় ২৪ কেজি গাঁজা উদ্ধার

বন্দরে বিশেষ অভিযান পরিচালনা করে ভাঙ্গারির বস্তা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১১। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১২ মার্চ) বন্দরের মদনপুরে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মাসদাইর গুদারাঘাট এলাকার এড. নবী হোসেনের বাড়ির ভাড়াটিয়া আব্দুল বারেকের ছেলে নাছির (৩৮), কুমিল্লার মুরাদনগর দক্ষিণপাড়া পায়বস্থ কেয়টগ্রাম এলাকার বাসিন্দা মৃত কামাল হোসেন ছেলে সুমন মিয়া (৩৮), একই জেলার মুরাদনগর সোনাপুর এলাকার মিজানুর রহমানের ছেলে শাকিল মিয়া (২৪) ও ওই জেলার রায়তলা এলাকার ছরু মিয়ার ছেলে সালাউদ্দীন (২০)।
র‌্যাব জানায়, বন্দরের মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় পিকআপের পিছনে ভাঙ্গারি মালামাল ভর্তি বস্তা বোঝাই অবস্থায় অভিনব কায়দায় মাদক বহন হচ্ছে সেই তথ্য ছিলো আমাদের কাছে। সেই তথ্যের ভিত্তিতে বস্তার নিচ হতে ২৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com