Logo
শিরোনাম
ফতুল্লায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দেখার কেউ নেই……………………………../রিভার্স ইসদাইরে অপহরণ ও গুম আতংক সাজাপ্রাপ্ত আসামি মজিবুর গ্রেফতার জমি নিয়ে বিরোধের জের বন্দরে খামারে বিষপ্রয়োগ ৬টি হাঁস ও ২টি শালিক পাখি হত্যার অভিযোগ/কিকঅফ আনিসুল ইসলাম সানি’র শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন ডিবি পরিচয়ে দাপায় ছিনতাই নারীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ/কিকঅফ কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করছি………………………………স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে বাণিজ্য উপদেষ্টা এফটিএ দু’দেশের বাণিজ্য ভলিউম বাড়াবে মুন্সিগঞ্জের আলুর মাঠে উৎসবের আমেজ ফাজিলপুরে দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী/রিভার্স খালেদা জিয়া সুস্থ হলে সবার মঙ্গল
HEL [tta_listen_btn]

বন্দরে ইয়াবাসহ নারী কারবারি গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরে ঢাকাগামী এশিয়ান ট্রান্সপোর্টের গাড়িতে তল্লাশী চালিয়ে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুপবান বেগম (৩৫) নামে কক্সবাজারের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃত নারী মাদক কারবারি রুপবান বেগম কক্সবাজার জেলার সদর থানার লাইট হাউজ (জিয়া গেস্ট হাউজের ভিতর) এলাকার মৃত রহিম মোল্লা মিয়ার মেয়ে। বুধবার (১ মে) বন্দর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে এশিয়ান ট্রান্সপোর্টের গাড়িতে (ঢাকা মেট্রো-ব-১৪-৯৪৪৪) তল্লাশী চালিয়ে খয়রী রংয়ের ভ্যান্টি ব্যাগের ভিতরে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ওই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক ইকবাল আহমেদ দিপু বাদি হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার (২ মে) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেফতারকৃত নারী মাদক কারবারি রুপবান বেগম দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে এশিয়ান ট্রান্সপোর্টের গাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com