Logo
শিরোনাম
ফতুল্লায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দেখার কেউ নেই……………………………../রিভার্স ইসদাইরে অপহরণ ও গুম আতংক সাজাপ্রাপ্ত আসামি মজিবুর গ্রেফতার জমি নিয়ে বিরোধের জের বন্দরে খামারে বিষপ্রয়োগ ৬টি হাঁস ও ২টি শালিক পাখি হত্যার অভিযোগ/কিকঅফ আনিসুল ইসলাম সানি’র শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন ডিবি পরিচয়ে দাপায় ছিনতাই নারীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ/কিকঅফ কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করছি………………………………স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে বাণিজ্য উপদেষ্টা এফটিএ দু’দেশের বাণিজ্য ভলিউম বাড়াবে মুন্সিগঞ্জের আলুর মাঠে উৎসবের আমেজ ফাজিলপুরে দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী/রিভার্স খালেদা জিয়া সুস্থ হলে সবার মঙ্গল
HEL [tta_listen_btn]

মহান মে দিবস: ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে আলোচনা সভা

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মে) সকাল ১১টায় ফতুল্লা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমানে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা মোবারক চৌধুরী হান্না, নুরু ইসলাম মেম্বার।
আলোচনা সভায় বক্তারা বলেন, আহবমান কাল ধরে শ্রমিক শ্রেণির সংগ্রাম চলে আসছে। শ্রমিক শ্রেণির এই সংগ্রাম চলবেই। শ্রমিকদের মধ্যে বিভাজন করতে পারলেই মালিকপক্ষ সফল। শ্রমিক শ্রেণি যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে মালিকপক্ষ বিভাজন তৈরি করতে পারবে না।
বক্তারা বলেন, মে দিবস পালনই মূখ্য উদ্দেশ্য নয়। মূখ্য উদ্দেশ্য হোক শ্রমিকদের অধিকার আদায়, শ্রমিকের নিরাপত্তা। ৮ ঘন্টার অধিক কাজ নয়। এর বেশি কাজ করলে ওভারটাইম বা অতিরিক্ত সময়ের মজুরি দিতে হবে। ওভারটাইমের একটা নির্দিষ্ট সময় থাকা প্রয়োজন। যাতে করে একটা শ্রমিক তার শরীরের সহনীয় পর্যায় পর্যন্ত কাজ করতে পারে। বাংলাদেশে অসংখ্য শ্রমিক সংগঠন রয়েছে। যাদের যথাযথ প্রয়োগের ব্যবস্থা করতে হবে। যাতে করে তারা শ্রমিকদের কল্যাণে কাজ করতে পারে। শ্রমিকদের সব দাবি মালিকপক্ষ বা সরকারের কাছে তুলে ধরতে পারে। তাতে করে শ্রমিক এবং মালিকপক্ষের দূরত্ব অনেকখানি লাঘব হবে। শ্রম আইনগুলো কঠোরতার সঙ্গে বাস্তবায়ণ করতে হবে।
সাংবাদিকদের প্রসঙ্গে বক্তারা আরও বলেন, যুগে যুগে সাংবাদিকরা তাদের অধিকার আদায়ে সংগ্রাম করে আসছে। ঐক্যের মধ্যে আলাদা শক্তি আছে। ঐক্য, সহমর্মিতা অধিকার আদায়ের সবচেয়ে বড় হাতিয়ার।
এসময় ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি মো. আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজীব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক ফজলুল হক পলাশ, সদস্য আবু সাঈদ, মরিয়ম আক্তার রুমা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com