Logo
শিরোনাম
ফতুল্লায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দেখার কেউ নেই……………………………../রিভার্স ইসদাইরে অপহরণ ও গুম আতংক সাজাপ্রাপ্ত আসামি মজিবুর গ্রেফতার জমি নিয়ে বিরোধের জের বন্দরে খামারে বিষপ্রয়োগ ৬টি হাঁস ও ২টি শালিক পাখি হত্যার অভিযোগ/কিকঅফ আনিসুল ইসলাম সানি’র শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন ডিবি পরিচয়ে দাপায় ছিনতাই নারীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ/কিকঅফ কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করছি………………………………স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে বাণিজ্য উপদেষ্টা এফটিএ দু’দেশের বাণিজ্য ভলিউম বাড়াবে মুন্সিগঞ্জের আলুর মাঠে উৎসবের আমেজ ফাজিলপুরে দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী/রিভার্স খালেদা জিয়া সুস্থ হলে সবার মঙ্গল
HEL [tta_listen_btn]

বুড়িগঙ্গায় ট্রলারে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৩

ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে জ্বালানী তেলবাহী ট্রলারে অগ্নিকান্ডে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন কামাল হোসেন (৩৩) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। এ নিয়ে এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হলো। নিহত কামালের বাড়ি ভোলার মনপুরা উপজেলায়। তিনি ওই ট্রলারটির শ্রমিক ছিলেন।
কামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, কামালের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এরআগে বুধবার দুপুরে বুড়িগঙ্গা নদীতে জ্বালানী তেলবাহী ট্রলার মনপুরায় আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় উদ্ধার করা হয় খোকন নামে একজনের লাশ। শুক্রবার রাতে উদ্ধার হয় ফখরুদ্দিন নামে অপরজনের মরদেহ।
সংশ্লিষ্টজন সূত্রে জানা যায়, ট্রলারে থাকা ৫ জনের মধ্যে বাঁকের ও বাবুল মোল্লা নামে দু’জন স্টাফ বেঁচে যান। আগুনে দগ্ধ হন কামাল। আর ওই দিনই উদ্ধার করা হয় খোকন নামে একজনের মরদেহ। আর শুক্রবার রাতে নদীতে তল্লাশী চালিয়ে উদ্ধার হয় ফখরুদ্দিন নামে অপরজনের মরদেহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com