ইসলামী আন্দোলন বাংলাদেশ (ইআবা) রূপগঞ্জ থানা শাখার উদ্যোগে চাঁদাবাজি, সন্ত্রাসী ও মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখার সভাপতি মুফতি ইমদাদুল¬াহ হাসেমি, সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান জিহাদি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন, হাফেজ সাইফুল ইসলাম, মুফতি আলআমিন, মুসআব জামান মাশরাফি, মাওলানা আল-আমিন সাইফি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারী দিয়ে বলেন, বাংলার জমিনে আর কোন জায়গায় মাদক ব্যবসা, সন্ত্রাসী ও চাঁদাবাজি করতে দেয়া হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ দেশের মানুষদের সাথে নিয়ে এসকল অবৈধ কার্যক্রমকে প্রতিহত করবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।