Logo
শিরোনাম
ফতুল্লায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দেখার কেউ নেই……………………………../রিভার্স ইসদাইরে অপহরণ ও গুম আতংক সাজাপ্রাপ্ত আসামি মজিবুর গ্রেফতার জমি নিয়ে বিরোধের জের বন্দরে খামারে বিষপ্রয়োগ ৬টি হাঁস ও ২টি শালিক পাখি হত্যার অভিযোগ/কিকঅফ আনিসুল ইসলাম সানি’র শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন ডিবি পরিচয়ে দাপায় ছিনতাই নারীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ/কিকঅফ কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করছি………………………………স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে বাণিজ্য উপদেষ্টা এফটিএ দু’দেশের বাণিজ্য ভলিউম বাড়াবে মুন্সিগঞ্জের আলুর মাঠে উৎসবের আমেজ ফাজিলপুরে দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী/রিভার্স খালেদা জিয়া সুস্থ হলে সবার মঙ্গল
HEL [tta_listen_btn]

বন্দরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বন্দরে কাজ করার সময় অসাবধনতাবসত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃদুল (২২) নামে এক ডকইয়ার্ড শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বন্দর থানার মাহমুদনগরস্থ মক্কা ডকইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক মৃদুল বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার কালাম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে ডকইয়ার্ড শ্রমিক মৃদুল জনৈক মুরাদ মিয়ার মালিকানাধীন মক্কা ডকইয়ার্ডে কাজ করার সময় অসাবধানতাবসত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে ডকইয়ার্ডের অন্য শ্রমিকরা স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় মৃদুলকে মুমূর্ষু অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে বন্দর থানার ডিউটি অফিসারের সাথে আলাপকালে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com