Logo
HEL [tta_listen_btn]

স্বৈরাচারী হাসিনার হত্যাযজ্ঞের বিচার করা হবে: পাপন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) এর ১৪নং ওয়ার্ডের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মাগফুর ইসলাম পাপনসহ নেতৃবৃন্দ। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তারা এ পূজামন্ডপ পরিদর্শন করেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মাগফুর ইসলাম পাপন বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকার দেশে যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা দেশদ্রোহীতার সামিল। বিএনপিকে জনবিচ্ছিন্ন করতে গিয়ে তারা আজ নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে গেছে। হাসিনার স্বেচ্ছাচারিতার কারণেই দেশ ধ্বংসের দারপ্রান্তে পৌঁছে গিয়েছিলো। এখন আস্তে আস্তে দেশ স্বাভাবিক হতে শুরু করেছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটাই প্রমানিত হয়েছে।
পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও যুবদল নেতা শরীফুল ইসলাম সজীব, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা জামাল হোসেন জয়, যুবদল নেতা রুবেল হোসেন, তানভীর হোসেন, বাপ্পি সাহা, সুমন ঘোষ, সানি সাহা, আকাশ, শাহীন, সজীব, নিবির, ফরহাদ, শ্রাবণ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com