Logo
শিরোনাম
ফতুল্লায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দেখার কেউ নেই……………………………../রিভার্স ইসদাইরে অপহরণ ও গুম আতংক সাজাপ্রাপ্ত আসামি মজিবুর গ্রেফতার জমি নিয়ে বিরোধের জের বন্দরে খামারে বিষপ্রয়োগ ৬টি হাঁস ও ২টি শালিক পাখি হত্যার অভিযোগ/কিকঅফ আনিসুল ইসলাম সানি’র শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন ডিবি পরিচয়ে দাপায় ছিনতাই নারীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ/কিকঅফ কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করছি………………………………স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে বাণিজ্য উপদেষ্টা এফটিএ দু’দেশের বাণিজ্য ভলিউম বাড়াবে মুন্সিগঞ্জের আলুর মাঠে উৎসবের আমেজ ফাজিলপুরে দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী/রিভার্স খালেদা জিয়া সুস্থ হলে সবার মঙ্গল
HEL [tta_listen_btn]

আনু হত্যামামলা: ৩ দিনের রিমান্ডে রাসেল ও পাপিয়া

যুবদল নেতা আনু হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি রাসেল মাহমুদকে ২ দিনের ও পাপিয়া আক্তার পান্নাকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকার শাহবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার শাহবাগ এলাকা থেকে বৃহস্পতিবার রাসেল মাহমুদ ও পাপিয়া আক্তার পান্নাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ২৬ আগস্ট রাতে শহরের মাসদাইর শেরে বাংলা রোডের কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন সেঞ্চুরী হেলেনা এপার্টমেন্টের নিচে লিফটের খালি জায়গায় জমে থাকা পানিতে ভাসতে দেখা যায় সাবেক যুবদল নেতা আনোয়ার হোসেন আনুর লাশ। এর আগে দুপুর থেকে নিখোঁজ ছিলেন তিনি। হেলেনা কটেজ এর ৯ম তলার ভাড়াটিয়া ছিলেন তিনি। নিহত আনোয়ার হোসেন আনু এনসিসির ১৪ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের ছোট ভাই এবং মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি। এ ঘটনায় ২৭ আগস্ট নিহতের বড় ভাই আবুল কাশেম বাদশা বাদি হয়ে নিহতের ভাগ্নে সেচ্ছাসেবক দলের নেতা রাসেলকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলার আসামিরা হলেন, ফতুল্লার বিসিক শিল্পনগরীর মার্টিন গার্মেন্টেস এর গলি এলাকার বাসিন্দা গোল মোহাম্মদের ছেলে রাসেল মাহমুদ (৪২), শহরের বাবুরাইল এলাকার করিম মিয়ার মেয়ে ও নিহতের প্রাক্তন স্ত্রী পাপিয়া আক্তার পান্না (৪২), নিহতের মেয়ে জান্নাত আরা জাহান প্রেরনা (২১), নিহতের পুত্র সারিদ হোসেন (১৯), শহরের বাবুরাইল এলাকার করিম মিয়ার দুই ছেলে নূর আলম (৪৫) ও কাজল (৩২) এবং মেয়ে রোকসানা আক্তার পুতুল (৪৬), বিসিক শিল্পনগরীর মার্টিন গার্মেন্টেস এর গলি এলাকার বাসিন্দা গোল মোহাম্মদ। এদের মধ্যে ঘটনার পরপরই নিহতের মেয়ে ও পুত্রসহ ৫জনকে আটক করেছিল পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com