Logo
শিরোনাম
ফতুল্লায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দেখার কেউ নেই……………………………../রিভার্স ইসদাইরে অপহরণ ও গুম আতংক সাজাপ্রাপ্ত আসামি মজিবুর গ্রেফতার জমি নিয়ে বিরোধের জের বন্দরে খামারে বিষপ্রয়োগ ৬টি হাঁস ও ২টি শালিক পাখি হত্যার অভিযোগ/কিকঅফ আনিসুল ইসলাম সানি’র শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন ডিবি পরিচয়ে দাপায় ছিনতাই নারীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ/কিকঅফ কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করছি………………………………স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে বাণিজ্য উপদেষ্টা এফটিএ দু’দেশের বাণিজ্য ভলিউম বাড়াবে মুন্সিগঞ্জের আলুর মাঠে উৎসবের আমেজ ফাজিলপুরে দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী/রিভার্স খালেদা জিয়া সুস্থ হলে সবার মঙ্গল
HEL [tta_listen_btn]

জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব সংবাদদাতা
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার (২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এই কমিটির অনুমোদন দেন।
নতুন এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে। এছাড়াও প্রথম যুগ্ম আহবায়ক করা হয়েছে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দু’জনকে। তারা হলেন-মাসুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল। কমিটিতে একমাত্র সদস্য হিসেবে রয়েছেন জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন।
এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। ৫ আগষ্ট পরবর্তী সময়ে নানা অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশে ওই কমিটি বিলুপ্ত করা হয় বলে তখন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিএনপি।
২০২৩ সালের ১৮ জুন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনকে সভাপতি ও গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
এদিকে ঘোষিত নতুন কমিটির যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা এখনো কেন্দ্র থেকে কোন নির্দেশনা পাইনি। তবে খুব তাড়াতাড়িই পাবো। তখন বলতে পারবো আমাদের কমিটির পরবর্তী কার্যক্রম কী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com