Logo
শিরোনাম
ফতুল্লায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দেখার কেউ নেই……………………………../রিভার্স ইসদাইরে অপহরণ ও গুম আতংক সাজাপ্রাপ্ত আসামি মজিবুর গ্রেফতার জমি নিয়ে বিরোধের জের বন্দরে খামারে বিষপ্রয়োগ ৬টি হাঁস ও ২টি শালিক পাখি হত্যার অভিযোগ/কিকঅফ আনিসুল ইসলাম সানি’র শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন ডিবি পরিচয়ে দাপায় ছিনতাই নারীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ/কিকঅফ কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করছি………………………………স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে বাণিজ্য উপদেষ্টা এফটিএ দু’দেশের বাণিজ্য ভলিউম বাড়াবে মুন্সিগঞ্জের আলুর মাঠে উৎসবের আমেজ ফাজিলপুরে দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী/রিভার্স খালেদা জিয়া সুস্থ হলে সবার মঙ্গল
HEL [tta_listen_btn]

ভারতে মুসলিম সংখ্যালঘু নির্যাতন চলছে: মাসুম বিল্লাহ

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ বলেছেন, “পবিত্র মাহে রমজান এলেই যেন ইসরায়েলী দখলদাররা বেপরোয়া হয়ে ওঠে। ট্রাম্পের পরামর্শে ইজরায়েলী হায়েনা যেভাবে রোজাদার নারী-পুরুষ ও শিশুদের উপর বোমা হামলা করছে সেটা সহ্য করার মত নয়।”

তিনি আরও বলেন, “ভারতে অতীতের মতোই আবার মুসলিম সংখ্যালঘু নির্যাতন চলছে। সংখ্যালঘু নির্যাতনে ভারত সারা বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান খ্যাতি অর্জনের পথে হাঁটছে। ভারতের সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহতা ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। কাজেই, গাজায় ইজরায়েলী হামলা ও ভারতে মুসলিম সংখ্যালঘু হত্যার বিরুদ্ধে বিশ্ববিবেককে জাগ্রত হতে হবে।”

বুধবার (১৯ মার্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ এর আয়োজনে গণ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলে সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধান সভাপতিত্ব করেন, এবং নগর সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

মুফতী মাসুম বিল্লাহ আগামী ২১ মার্চ শুক্রবার বাদ জুমআ ডিআইটি চত্বর থেকে গাজায় ইজরায়েলী হামলা এবং ভারতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে সকলকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com