Logo
শিরোনাম
ফতুল্লায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দেখার কেউ নেই……………………………../রিভার্স ইসদাইরে অপহরণ ও গুম আতংক সাজাপ্রাপ্ত আসামি মজিবুর গ্রেফতার জমি নিয়ে বিরোধের জের বন্দরে খামারে বিষপ্রয়োগ ৬টি হাঁস ও ২টি শালিক পাখি হত্যার অভিযোগ/কিকঅফ আনিসুল ইসলাম সানি’র শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন ডিবি পরিচয়ে দাপায় ছিনতাই নারীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ/কিকঅফ কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করছি………………………………স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে বাণিজ্য উপদেষ্টা এফটিএ দু’দেশের বাণিজ্য ভলিউম বাড়াবে মুন্সিগঞ্জের আলুর মাঠে উৎসবের আমেজ ফাজিলপুরে দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী/রিভার্স খালেদা জিয়া সুস্থ হলে সবার মঙ্গল
HEL [tta_listen_btn]

চার কন্যার সামনে লাশ হয়ে গেলেন মা স্বামীর ছুরিতেই ঝরে গেল সুলেখার প্রাণ

আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারে স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্বামী—এমন মর্মান্তিক অভিযোগ উঠেছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন।

নিহত গৃহবধূ সুলেখা আক্তার (৪৫) নারান্দী গ্রামের বাসিন্দা এবং কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, দুই দশক আগে তার বিয়ে হয় একই গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে রব মিয়ার সঙ্গে। তাদের সংসারে রয়েছে চার কন্যাসন্তান।

স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, একসময় কাপড়ের ব্যবসায় যুক্ত ছিলেন রব মিয়া। সংসারও চলছিল স্বাভাবিক। তবে কিছু বছর ধরে তিনি মানসিকভাবে অস্থির হয়ে পড়েন। ঘটনার দিন দুপুরে স্বামী-স্ত্রীর মাঝে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। একপর্যায়ে রব মিয়া ছুরি হাতে তুলে নেন এবং ঘরের ভেতরেই সুলেখার গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। ঘটনার পর, হাতে রক্তমাখা ছুরি নিয়ে ঘরের ভেতর বসে থাকতে দেখা যায় রব মিয়াকে। বেদনার্ত গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন জানান, আমরা ঘাতক স্বামীকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে পুলিশি হেফাজতে রেখেছি। নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com