Logo
HEL [tta_listen_btn]

ভূমিমেলা উদ্বোধনকালে ডিসি ডিজিটাল ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত

নিজস্ব সংবাদদাতা
জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘ডিজিটাল ভূমি ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। সেবাপ্রার্থীদের প্রতি আহ্বান, কোনো দালালের সহায়তা না নিয়ে নিজেরাই সরাসরি ভূমি অফিসে এসে সেবা গ্রহণ করুন।’
২৫ মে রোববার নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ৩ (তিন) দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধনকালে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জাহিদ হাসান সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এরপর বেলুন ও কবুতর উড়িয়ে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন। মেলায় বিভিন্ন স্টল পরিদর্শনের মাধ্যমে সেবাসমূহ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ভূমি অফিসে সেবাপ্রার্থীরা যেন হয়রানিমুক্ত সেবা পায়, তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। সকল সেবাপ্রার্থীদের প্রতি আহ্বান, কোনো দালালের সহায়তা না নিয়ে নিজেরাই সরাসরি ভূমি অফিসে এসে সেবা গ্রহণ করুন।
“গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় অনুষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। পরবর্তীতে একটি গণশুনানির আয়োজন করা হয়, যেখানে সেবাপ্রার্থীদের অভিযোগ সরাসরি শোনা হয় এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়। সেবাপ্রার্থীদের হাতে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। এ ছাড়াও স্কুল শিক্ষার্থীদের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়, পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করে জানান এ আয়োজনের মধ্য দিয়ে ভূমি সেবায় জনসচেতনতা ও জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পাবে বলে মনে করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com