Logo
শিরোনাম
ফতুল্লায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দেখার কেউ নেই……………………………../রিভার্স ইসদাইরে অপহরণ ও গুম আতংক সাজাপ্রাপ্ত আসামি মজিবুর গ্রেফতার জমি নিয়ে বিরোধের জের বন্দরে খামারে বিষপ্রয়োগ ৬টি হাঁস ও ২টি শালিক পাখি হত্যার অভিযোগ/কিকঅফ আনিসুল ইসলাম সানি’র শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন ডিবি পরিচয়ে দাপায় ছিনতাই নারীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ/কিকঅফ কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করছি………………………………স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে বাণিজ্য উপদেষ্টা এফটিএ দু’দেশের বাণিজ্য ভলিউম বাড়াবে মুন্সিগঞ্জের আলুর মাঠে উৎসবের আমেজ ফাজিলপুরে দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী/রিভার্স খালেদা জিয়া সুস্থ হলে সবার মঙ্গল
HEL [tta_listen_btn]

কুরবানির মাংস ৫শ’ টাকা কেজি

সোনারগাঁ সংবাদদাতা
ঈদের দিনে সোনারগাঁয়ে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কোরবানির গরুর মাংস। শনিবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় রাস্তার পাশে পলিথিন বিছিয়ে গরুর মাংস বিক্রি করতে দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, সারাদিন গরিব-অসহায় মানুষেরা বাসাবাড়ি থেকে যে মাংস সংগ্রহ করছেন সেই মাংস সংরক্ষণের ব্যবস্থা না থাকায় সেগুলো বাজারে ব্যাগে করে প্রায় ১০ থেকে ১৫ কেজি করে এনে এসব মাংস বিক্রি করে দিচ্ছেন। এবং বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও কসাইরা বেশি দামে বিক্রি করার জন্য এ মাংস কিনে সংরক্ষণ করার চেষ্টা করছেন।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত অনেকেই যারা কোরবানি দিতে পারেননি বা কম দামে গরুর মাংস কিনতে চান তারাই মূলত এসব কোরবানির মাংসের ক্রেতা।
মাংস বিক্রি করতে আসা তাসলিমা নামে একজন জানান, আমাদের ঘর বাড়ি নেই আমরা এই মাংস নিয়ে কোথায় রাখবো তাই খাবারের মাংস রেখে
এ মাংস বিক্রয় করে দিয়েছি। আমি আজকে ভালো দাম পেয়েছি ৬০০ টাকা কেজি আমি প্রায় ১১ হাজার হাজার টাকার মাংস বিক্রি করেছি
মাংস কিনতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, অর্ধেক দামে মাংস বেচাকেনা হচ্ছে ফেসবুকে দেখে আমরা এখানে এসেছি। মাংস ভালো বিদায় আমিও কিছু মাংস সংরক্ষণ করেছি। আমি এখান থেকে প্রায় ১৫ কেজি মাংস ৪৫০ টাকা করে নিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com