Logo
HEL [tta_listen_btn]

গোলাকান্দাইলে যুবক খুন

রূপগঞ্জ সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় মেহেদী হাসান (২৪) নামে এক যুবককে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল কলিম উদ্দিন শাহ মাজারের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ক্লু খোঁজছে পুলিশ।
নিহত মেহেদী হাসান নরসিংদী জেলার রায়পুরা থানার কান্দাপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গোলাকান্দাইল এলাকায় ভাড়াটিয়া হিসেবে স্ত্রী ও দুই বছরের সন্তান নিয়ে বসবাস করছিলেন। পেশায় তিনি নষ্ট মোবাইল ফোন প্রস্তুতকারক ছিলেন এবং তাদের মালিকানাধীন ভুলতা গাউছিয়া মার্কেটের দ্বিতীয় তলায় ‘নন্দিনী টেইলার্স’ নামে একটি দোকানও চালাতেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com