Logo
HEL [tta_listen_btn]

বন্দরে আগস্টে ৫০ মামলা

বন্দর সংবাদদাতা
গত আগস্ট মাসে নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন অপরাধে মোট ৫০টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে হত্যা ২টি, ডাকাতি ১টি, ধর্ষণ ১টি, দস্যুতা ১টি, নারী ও শিশু নির্যাতন ২টি, চুরি ৩টি, মাদক ২৮টি এবং মারামারিসহ অন্যান্য অপরাধে ১০টি মামলা অন্তর্ভুক্ত।
থানা সূত্রে জানা গেছে, গত মাসে পুলিশ ২৮টি মাদক মামলায় নারীসহ ৩৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৯৬৫ পিস ইয়াবা, ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১০৪ বোতল ফেনসিডিল এবং ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
এছাড়া, বন্দর থানা পুলিশ বিভিন্ন অভিযানে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ৪৭ জন, জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ৭২ জন এবং সাজাপ্রাপ্ত ২ জন পলাতক আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, “আগস্ট মাসে দায়ের হওয়া ৫০টি মামলার মধ্যে ২৮টিই মাদক সংক্রান্ত। বন্দরে মাদক ব্যবসা বেড়ে গেছে, তবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com