Logo
HEL [tta_listen_btn]

রূপগঞ্জ সড়ক দূর্ঘটনা ট্রাকচাপায় অফিস সহকারী নিহত

রূপগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আবু তালেব (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের পাকিস্তানী মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তালেব উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর বিলপাড়া এলাকার মৃত ইয়াকুবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু তালেব মোটরসাইকেলযোগে বাড়ি থেকে রূপগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ইউএস-বাংলা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, দুর্ঘটনায় তার মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। তবে ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ ইউএস-বাংলা হাসপাতালে ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com