Logo
HEL [tta_listen_btn]

মডেল মাসুদের বিএনপিতে যোগদান

ফিরোজ আহমেদ
গতকাল (২২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও মডেল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি মাসুদুজ্জামানকে স্বাগত জানিয়ে বলেন,
“নারায়ণগঞ্জের একজন বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান বিএনপিতে যোগ দিচ্ছেন। আমরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। নানা চড়াই-উৎরাই, উত্থান-পতনের মধ্য দিয়ে বিএনপি আজকের অবস্থানে এসেছে। তিনি দলের জন্য একটি মূল্যবান সংযোজন হবেন।”
নারায়ণগঞ্জ-বন্দর আসনে আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান যোগদান অনুষ্ঠানে বলেন
“আজকের দিনটি আমার জীবনের নতুন অধ্যায়। আমি বিশ্বাস করি, জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে পারলেই এ দলকে দুর্নীতিমুক্ত রেখে মানুষের কল্যাণে কাজ করা সম্ভব হবে। নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আমি বিএনপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন
“দলে সিনিয়র নেতাদের কাছ থেকে দিকনির্দেশনা নিয়ে কাজ করতে চাই। আমাদের এখন ঐক্যবদ্ধ থাকা জরুরি। কোনো বিভেদ নয়, সবাই মিলে এগিয়ে যেতে হবে।”
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. শাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ যোগদান সভায় বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব এড. আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুর রহমান বাবুল ও বেনজীর আহমদ টিটু।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন, মডেল গ্রুপের পরিচালক শামীম আহমদ, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মনির হোসেন সরদার, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, সারোয়ার মুজাহিদ মুকুল, সোহেল হায়দার, রতন কুমার দে, রুহুল আমিন, আলমগীর হোসেন, মনোয়ার হোসেন সোখন, বদরূল হক, জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী।
আব্দুস সালাম আজাদ বলেন, “বিএনপি দেশের আমানত। শুরু থেকেই ষড়যন্ত্র হয়েছে, কিন্তু এ দল জনগণের ভালোবাসায় টিকে আছে। আজকে একজন ভালো মানুষ, ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান আমাদের সাথে যোগ দিলেন।”
কাজী সাইদুর রহমান বাবুল বলেন, “ভালো মনের মানুষ দলে এলে বিএনপি সমৃদ্ধ হবে। মাসুদুজ্জামানকে আন্তরিক অভিনন্দন।”
বেনজীর আহমদ টিটু বলেন, “তিনি আগে থেকেই বিএনপির সমর্থক ছিলেন। তার যোগদান গণতন্ত্র ও নাগরিক অধিকারের সংগ্রামকে বেগবান করবে।”
গিয়াসউদ্দিন বলেন, “নারায়ণগঞ্জের বিশিষ্ট পরিবার থেকে আসা মাসুদুজ্জামান দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলনে সহযোগিতা করেছেন। তার যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে।”
অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যে এড. শাখাওয়াত হোসেন খান বলেন
“বিএনপি জনগণের দল, উৎপাদনমুখী দল। এ দলে কোটি কোটি মানুষ সমর্থক। আজ মাসুদুজ্জামান ভাই আমাদের সাথে যোগ দিলেন, আমরা একসাথে আগামী নির্বাচনে মিলেমিশে কাজ করবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com