Logo
HEL [tta_listen_btn]

মাইক্রোবাসে ধর্ষণ…………………………………/রিভার্স ধর্ষক শফিককে গুলশানে গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জ এলাকায় এক তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মূলহোতা শফিককে (২৪) রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে গুলশান-১ এর ১৩৭ নম্বর সড়কের এমএস গ্রুপের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গত শনিবার (৮ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী ওই তরুণী। মামলার অন্যান্য আসামি হলেন সাইদুল (৪৯), নাজমুল হোসেন (২১), শামসু (২৮), ফয়সাল (২৪) এবং রাশেদ (২২)।
মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী তরুণীর পরিবারের আর্থিক অনটনের কারণে তার মা বিদেশে যাওয়ার আগে অভিযুক্তদের একজনের কাছ থেকে টাকা ধার নেন। টাকা পরিশোধের পরও অভিযুক্ত ব্যক্তি দলিল ফেরত না দিয়ে তালবাহানা করছিলেন।
গত শুক্রবার দলিল ফেরত দেওয়ার কথা বলে অভিযুক্তরা ভুক্তভোগীকে সিদ্ধিরগঞ্জে ডেকে নেন। পরে মাইক্রোবাসে তুলে নিয়ে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন ও ধর্ষণ করা হয়। ঘটনার পর অভিযুক্তরা ভুক্তভোগীকে সাইনবোর্ড এলাকায় নামিয়ে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com