Logo
HEL [tta_listen_btn]

ওরশ বন্ধের দাবিতে স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা
ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নে শাহ সোলেমান ওরফে লেংটা বাবার ওরশ ও বার্ষিক মেলাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ওরশ ও মেলা বন্ধের দাবিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বক্তাবলী পরগণা মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি ও স্থানীয় আলেম-উলামা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও ফতুল্লা থানার অফিসার ইনচার্জের কাছে স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে তারা লেংটার ওরশ ও মেলার নামে চলা অসামাজিক কার্যক্রম বন্ধের জোর দাবি জানান। এছাড়া আগামী ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শাহ সোলাইমান (রহঃ) ও সকল কবরবাসীর মাগফেরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজনের বিষয়ে জেলা প্রশাসককে অবগত করেন।
নেতৃবৃন্দ বলেন, “লেংটার মাজারে ওরশের নামে আয়োজিত এই প্রোগ্রামে ইসলাম-বিরোধী কার্যক্রম, মাদকদ্রব্যের অবাধ ব্যবহার এবং অসামাজিক কার্যকলাপ চলে, যা স্থানীয় সামাজিক ও ধর্মীয় পরিবেশে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। বাউল গান ও উন্মুক্ত মেলার আড়ালে চলে এমন কার্যক্রম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ গর্হিত। আমরা এলাকায় অশ্লীলতা চলতে দিতে পারি না।”
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কাশীপুর হাজিপাড়া মাদ্রাসার শিক্ষাসচিব মুফতি মাহমুদ হাসান কাসেমী, সিরাজুল উলুম আদর্শনগর মাদ্রাসার মুহতামিম মুফতী শেখ শাব্বীর আহমাদ, বায়তুল হিদায়া মাদ্রাসার মুহতামিম মুফতী আব্দুল গনী, মুফতি মাহফুজুর রহমান, মুফতি ইবরাহীম খলিল, মাওলানা আমীর হামজা, হাজী আনোয়ার হোসাইন, মোশাররফ হোসাইন বেপারী, হাফেজ কফিল উদ্দিন, আল আমিন, দ্বীন ইসলাম রনি, হাফেজ মুহাম্মদ সিফাত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com