Logo
HEL [tta_listen_btn]

কোর্টচত্বরে জামায়াতের গণসংযোগ

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে আদালত পাড়ায় তিনি এ গণসংযোগ করেন।
এসময় তিনি বলেন, “সৃষ্টিকর্তা মানুষের অধিকার প্রতিষ্ঠায় আল কুরআন নাজিল করেছেন। আল কুরআনের বিধান অনুযায়ী দেশ পরিচালিত হলে কেবল মানুষ আইনের শাসন পেতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মানুষের জন্য আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ জামায়াত বিজয়ী হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।”
মাওলানা আবদুল জব্বার আরও বলেন, “অতীতের অনেক শাসক ক্ষমতায় যাওয়ার আগে মিষ্টি কথা বললেও পরে দুর্নীতি ও দুঃশাসন জাতিকে উপহার দিয়েছেন। দুর্নীতি ও দুঃশাসন রোধ করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ আমরা আমাদের কথা ও কাজে মিল রেখে দেশ পরিচালনা করব।”
গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা সভাপতি এড. মাঈন উদ্দিন মিয়া, আইনজীবী থানা সভাপতি এড. জাহাঙ্গীর দেওয়ান, সেক্রেটারি এড. নিজামউদ্দিন, এড. আবু তাহের, এড. গোলাম সারোয়ার, এড. গোলাম মর্তুজা, এড. আক্তার হোসেন, এড. সাইফুর রহমান, এড. ওয়ালিউল্লাহ রাসেল, এড. ওমর ফারুক প্রিন্স, এড. শেখ ফয়সাল লাভলু, এড. কাওসার মিয়া, এড. নূরে আলম, এড. তাওফিকুল ইসলামসহ জামায়াতের আইনজীবী নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com