Logo
HEL [tta_listen_btn]

দলে ফিরলেন এটিএম কামাল

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দল। বুধবার (২৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক এটিএম কামালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
২০২২ সালের ১৮ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এটিএম কামালকে বহিষ্কার করে বিএনপি।
তার বিরুদ্ধে অভিযোগ ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী এড. তৈমূর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com