Logo
HEL [tta_listen_btn]

কুমিল্লা-২ আসন……………………………………../রিভার্স মনোনয়নপ্রত্যাশী এপিএস মতিন খান

oplus_0

হোমনা সংবাদদাতা
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ও অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খানের এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে তিতাস উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে তিতাস উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জাহিরুল ইসলাম জাদু মোল্লা। বক্তব্যের শুরুতে আবেগপ্রবণ হয়ে মতিন খান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, ম্যাডাম আমাকে সন্তানের মতো দেখতেন, আমিও তাকে মায়ের মতো দেখি।
তিনি কুমিল্লা-২ আসনকে এম কে আনোয়ারের কারণে মর্যাদাপূর্ণ উল্লেখ করে বলেন, এ আসনে সৎ, দুর্নীতিমুক্ত ও দক্ষ ব্যক্তিকেই মনোনয়ন দেওয়া জরুরি। যাদের বিরুদ্ধে বালু, কমিটি বা টেন্ডার বাণিজ্যের অভিযোগ রয়েছে, হোমনা ও তিতাসের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো নির্মাণের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। মতিন খান জানান, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফার সঙ্গে সমন্বয় করে এই ৩১ দফা প্রণয়ন করা হয়েছে, যা ‘সুচিন্তিত ও বিজ্ঞানসম্মত’।
সাবেক এপিএস হিসেবে উন্নয়ন খাতে সারাদেশের অভিজ্ঞতার উল্লেখ করে তিনি বলেন, অতীতে হোমনা ও ততাসের উন্নয়নে অবদান রাখতে পেরেছেন। ভবিষ্যতে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণের ম্যান্ডেট নিয়ে এমপি হিসেবে কাজ করার সুযোগ চান।
সমাবেশে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আমির হোসেন, তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না, হোমনা মাথাঙা ইউপির চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, আসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, বিএনপি নেতা সারোয়ার হোসেন টিপু, মোঃ মাইন উদ্দিন, তিতাসের সাবেক ছাত্রনেতা মনিরুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com