Logo
HEL [tta_listen_btn]

খালেদা জিয়ার সুস্থতা কামনা এনসিপি নেতা তনু’র উদ্যোগে দোয়া

নিজস্ব সংবাদদাতা
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সদস্য এবং নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী আহমেদুর রহমান তনু।
শনিবার (২৯ নভেম্বর) বাদ আসর নগরীর ডিআইটি এলাকায় অবস্থিত খানকায়ে কাদেরিয়া তৈয়্যবিয়া ও কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এনসিপি, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু বলেন, “বেগম খালেদা জিয়া কেবল একটি দলের নয়, তিনি সকলের প্রতিনিধিত্ব করেন। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তাঁর সুস্থ থাকা অত্যন্ত জরুরি। দেশে যে ধরনের অপরাজনীতি চলছে তা বন্ধ করে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে তাঁর সুস্থতা অপরিহার্য।”
তিনি আরও বলেন, “একটি পরিবারে যেমন মুরুব্বির প্রয়োজন হয়, তেমনি দেশের রাজনৈতিক পরিবারেও একজন মুরুব্বির দরকার। সে জায়গায় বেগম খালেদা জিয়া। আমরা আল্লাহর কাছে দোয়া করছি- তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।”
আয়োজনে আরও উপস্থিত ছিলেন এনসিপি বন্দর উপজেলা প্রধান সমন্বয়কারী আশিকুর রহমান চৌধুরী অভি, জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক রিফাত হোসাইন অন্তু, জাতীয় ছাত্রশক্তির ফারদিন ইসলাম রোহান, এনসিপি জেলা কমিটির সদস্য ফারদিন শেখসহ এনসিপি, ছাত্রশক্তি-যুবশক্তির নেতাকর্মী এবং মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com