Logo
HEL [tta_listen_btn]

জাতীয় সংগীত দেশপ্রেম শেখায়………………………………..মামুন মাহমুদ

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “জাতীয় সংগীত আমাদেরকে দেশপ্রেম শিখায়, জাতীয় সংগীত দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হতে সাহায্য করে। আজকের এই টুর্নামেন্ট আয়োজনকারী তরুণ সমাজকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা।”
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পূর্বপাড়ার তরুণ সমাজের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “দেশ আমাদের মায়ের মতো। আমরা যেমন মাকে ভালোবাসি, তার চেয়েও বেশি ভালোবাসি দেশকে। দেশের সংকটময় মুহূর্তে তরুণরাই সামনে আসে। ২৪ জুলাই-আগস্টে আমরা দেখেছি তরুণরা দেশকে ভালোবেসে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে।”
তিনি তরুণদের উদ্দেশে বলেন, “মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তরুণ সমাজ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে।”
৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, নজরুল ইসলাম বাবুল, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইমতিয়াজ, আব্দুর রহিম, জিসান, রিফাত ও মুন্না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com