Logo
HEL [tta_listen_btn]

সভাপতি জয় হাসান ॥ সাধারণ সম্পাদক তন্দ্রা জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সম্মেলন

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৯ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় শহরের চাষাঢ়া শহীদ মিনারে “শিক্ষা, সংস্কৃতি, মনুষ্যত্ব রক্ষার সংগ্রাম বেগবান করুন” স্লোগানকে সামনে রেখে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহিদ আবুল হাসান স্বজনের বাবা মোঃ জাকির হোসেন। সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য জয়দীপ ভট্টাচার্য। সভাপতিত্ব করেন ৯ম জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জয় হাসান।
বক্তারা আজকের অবক্ষয়ী সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধের চরম সংকটের কথা উল্লেখ করে বলেন, সঠিক আদর্শিক চরিত্র গড়ে ওঠে লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে। তারা মাওলানা ভাসানী, শহিদ শাফী ইমাম রুমি, শামসুজ্জোহা, বেগম রোকেয়া, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্যসেনসহ ইতিহাসের সংগ্রামী চরিত্রগুলোর গুরুত্ব তুলে ধরেন।
সম্মেলনে জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রগতিশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে উত্থাপিত দাবিসমূহ হলো: জুলাই গণহত্যার বিচার ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা। নারায়ণগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ নির্মাণ। জেলার সব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষার্থীদের আবাসন সংকট দূরীকরণে হল-হোস্টেল নির্মাণ, পরিবহন সেবা ও মেডিকেল সেন্টার চালু। কোচিং-গাইড বাণিজ্য বন্ধ এবং শিক্ষা ব্যয় কমানো; মাদকবিস্তার রোধে কার্যকর ব্যবস্থা। সরকারি হাসপাতালগুলোর সিন্ডিকেট ভেঙে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন। নারী ও শিশু নির্যাতনবিরোধী সেল গঠন ও কার্যকর করা।
শিক্ষার অধিকার, সুষ্ঠু ক্যাম্পাস পরিবেশ, বৈষম্য দূরীকরণ ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি জয় হাসান, সহ-সভাপতি নাদিরা ইসলাম রিয়া, সাধারণ সম্পাদক দীপা নাগ তন্দ্রা, সাংগঠনিক সম্পাদক সাদিয়া সুলতানা জুথি, দপ্তর সম্পাদক তাওহিদ তামিম, অর্থ সম্পাদক নাদিয়াতুল কাশফিয়া, প্রচার প্রকাশনা সম্পাদক আহাদ ফকির, সাংস্কৃতিক সম্পাদক আরিফুজ্জামান হাকিম, স্কুল বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার হাফসা, ক্রীড়া সম্পাদক মোঃ হাসান, সদস্য ইয়াদ রেদোয়ান আজান, আব্দুল্লাহ আল নোমান, রাকিব হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com