Logo
HEL [tta_listen_btn]

সিদ্ধিরগঞ্জে জামায়াতের দোয়া মাহফিল

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মাদানীনগর বটতলা এলাকায় জামায়াতের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, এই মুহূর্তে রাজনৈতিক বিষয় নয়, মায়ের পাশে ছেলের উপস্থিতিই সবচেয়ে জরুরি। তিনি খালেদা জিয়ার জন্য দোয়া করতে পারাকে আল্লাহর কাছে সৌভাগ্য হিসেবে উল্লেখ করেন।
ড. ইকবাল হোসেন আরও বলেন, জামায়াতের আদর্শিক সংগ্রামের মাধ্যমে তারা দেশের জন্য শহীদদের রক্তের বিনিময়ে বিজয় অর্জন করেছে। তিনি বলেন, “এই সংকটকালে জাতী বেগম জিয়ার অনুপস্থিতিতে আরও শূন্য হয়ে যাবে।”
মোনাজাতে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষভাবে দোয়া করা হয়। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “খালেদা জিয়া এখন মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা প্রাণখুলে হাত তুলে দোয়া করছি, আল্লাহ তাকে সুস্থ করে দাও।”
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মাওলানা মোস্তফা কামাল। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ উত্তর থানা সেক্রেটারি কামরুল ইসলাম রিপন, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার আমীর মাহাবুব আলম, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার আমীর কফিলউদ্দিন, স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com