Logo
HEL [tta_listen_btn]

খালেদা জিয়ার সুস্থতা কামনা কদম রসুল দরগাহে দোয়া মাহফিল

বন্দর সংবাদদাতা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বাদ এশা বন্দরে ঐতিহ্যবাহী কদম রসুল দরগা শরিফে এ দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মোস্তাকুর রহমান, জান্নাতুল ফেরদৌস রাজিব, ২৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ রাসেল, ২৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নেসার উদ্দিন, ২৩ নং ওয়ার্ড বিএনপি নেতা আনিছ,মান্নান, আল হাসান, মাসুদ, সহ বন্দর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন কদম রসুল দরগা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শরিফুল্লাহ শাহীন। মিলাদ ও দোয়া শেষে তোবারক বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com