Logo
HEL [tta_listen_btn]

দলে ফিরলেন হান্নান ও সুলতান

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা হান্নান সরকার এবং সুলতান আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। রোববার (৩০ নভেম্বর) দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্তে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৩০ ডিসেম্বর নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী মঞ্চে ওঠায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হান্নান সরকার ও সুলতান আহমেদকে বহিষ্কার করেছিল বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com