নিজস্ব সংবাদদাতা
মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে সরাসরি পদোন্নতি পেলেন। ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের পাটোয়ারী বাড়ির সন্তান মোহাম্মদ মোশারফ হোসেন মুন্সিগঞ্জ জেলার নতুন জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মৌলভীবাজার জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালনকালে তাঁকে জেলা জজ পদে পদোন্নতি প্রদান করা হয়। গত ২৬ নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে তাঁকে মুন্সিগঞ্জে পদায়ন করা হয়।
নবনিযুক্ত জেলা জজ মোহাম্মদ মোশারফ হোসেন সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের পাটোয়ারী বাড়ির সুবেদার মেজর (অব.) মোহাম্মদ আবুল হোসাইন ও খন্দকার রাশিদা বেগম দম্পতির সন্তান।
পদোন্নতি লাভের পর মোহাম্মদ মোশারফ হোসেন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং রাষ্ট্রের অর্পিত গুরুদায়িত্ব সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
মুন্সিগঞ্জ জেলাবাসীসহ ফেনী ও সোনাগাজীর মানুষের মাঝে নতুন এই জেলা জজের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।